ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি, ১ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৭ নভেম্বর ২০২২
কুষ্টিয়ায় রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি, ১ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাসায়নিক দ্রব্য মিশিয়ে আখের গুড় তৈরির অপরাধে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ সময় আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উজ্জ্বল বিশ্বাস এবং জয়নাল আবেদীন। উজ্জ্বল বিশ্বাস খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিলীপ বিশ্বাসের কারাখানার ম্যানেজার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, ক্ষতিকর ফিটকারি, রং, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে আখের গুড় তৈরির অপরাধে উজ্জ্বল বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে এ গুড়ের ক্রেতা জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!