ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২৫ নভেম্বর ২০২২
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।

আটকরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া করাচিপাড়ার সৈয়দ হোসেনের ছেলে ২৫ বছর বয়সী মো. ইদ্রিস ও একই এলাকার মুজাহের মিয়ার ছেলে ৩০ বছরের আবুল কালাম।

Advertisement

র‌্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াব্রাং মসজিদ সংলগ্ন রাস্তার মাথায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!