রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং পোস্টের পাশে নাফ নদীর কিনারা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে ওয়াব্রাং পোস্টের পাশে নাফ নদীর কিনারায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় একজনকে দেখে থামার সংকেত দেন তারা। কিন্তু হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান ওই লোক। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
.png)