ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ককটেল-ইয়াবাসহ গ্রেফতার ৪

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২ ডিসেম্বর ২০২২
কুমিল্লায় ককটেল-ইয়াবাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকা থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার বাগিচাগাঁও এলাকার নয়ন চক্রবর্তী, অশোকতলা বিসিক এলাকার রবিউল হোসেন, একই এলাকার ইয়াছিন হোসেন মাসুম এবং দৌলতপুর কলোনি এলাকার গোলাম হোসেন সজিব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ সরকার বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে দেশীয় অস্ত্র, ১৪টি ককটেল এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!