[ দেশজুড়ে ]
উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা ফোরকান- ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পল্লী চিকিৎসক সেজে ইয়াবা পাচারের সময় ফোরকান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ।
এর আগে রোববার উখিয়া ক্যাম্প-৯ এর পানবাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩৯ বছর বয়সী উখিয়া ফোরকান পানবাজারের ক্যাম্প-১০ এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে।
.png)
সহকারী পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, পল্লী চিকিৎসক সেজে ইয়াবা পাচার করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ফোরকান গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক সেজে ইয়াবা পাচার করে আসছিলেন রোহিঙ্গা ফোরকান। এ ঘটনায় তার নামে মাদক মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!