[ দেশজুড়ে ]
উখিয়ায় ফের রোহিঙ্গা খুন
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় শাহাব উদ্দীন নামে রোহিঙ্গাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দীন ঐ ক্যাম্পের এইচ-১৪ ব্লকের মনির আহম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অজ্ঞাত ২০-৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত শাহাব উদ্দীনকে ছুরিকাঘাত এবং গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ক্যাম্প এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!