[ দেশজুড়ে ]
উখিয়ায় পুকুর থেকে ২ রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পুকুরের পানি থেকে দুই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলো- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. রাইয়ান এবং একই রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইলের ছেলে আবছার মিয়া।
জানা যায় , কয়েকজন লোক বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে পুকুরে লাশ দুইটি ভাসতে দেখেন। পরে উখিয়া থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শিশু দুইটি নিখোঁজ ছিলো। শনিবার দুপুরে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!