মঙ্গলবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ঐ ছাত্রীর লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত আলিফা রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঐ স্কুলছাত্রীসহ তার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার ভাড়া থাকতো। পরিবারের সবার অগোচরে নিজকক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন ঐ ছাত্রী। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার ফাঁস দেওয়ার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)