ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে গৃহবধূর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৬ নভেম্বর ২০২২
নাটোরে গৃহবধূর লাশ উদ্ধার
ফাইল ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাফিজা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলার তালতলা পশ্চিমপাড়ার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত হাফিজা বেগম একই এলাকার আনজের আলী মণ্ডলের স্ত্রী।

জানা যায়, সকালে হাফিজা বেগমের স্বামী মাঠে কাজে যান। এ সময় তার মেয়ে সাবিনা আক্তার মাকে ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাফিজা বেগমকে গোয়াল ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। হাফিজা বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হাফিজা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!