রোববার সকালে ঘোড়াঘাট উপজেলার চককাঁঠাল গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত ইসমাইল হোসেন একই উপজেলার ঋষিঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, ইসমাইল হোসেন ঢাকার একটি প্রতিষ্ঠানে ভেকু মেশিনের হেলপার হিসেবে কাজ করতেন। পাঁচদিন আগে তিনি ঢাকা থেকে ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামে বোন জামাইয়ের বাড়িতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে স্থানীয়রা ইসমাইল হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
.png)
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসমাইল হোসেন আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।