ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনীতে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:১৩, ২৭ নভেম্বর ২০২২
গাংনীতে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফাইল ফটো

মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রফিকুল ইসলাম গ্রামের ইদ্রিস আলী ওরফে ইদু বকসের ছেলে। রফিকুল ইসলাম পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রফিকুল শনিবার রাতে পাড়ার এক দোকানে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মধ্যরাতে বাড়িতে আসেন। রোববার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

Advertisement

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!