বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
আটককৃত রেজুয়ান (২০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী রোহিঙ্গা ক্যাম্পের শের মোহাম্মদের ছেলে।
.png)
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল সাবরাং ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে সড়কে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক রেজুয়ানকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬৬টি বিদেশি মদের বোতল ও ৪৯৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ঐ সময় অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা যুবক ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে অন্যত্র বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।