শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ছলিম কক্সবাজারের উখিয়া উপজেলার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর মো. আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. ছলিমকে আটক করা হয়।
.png)
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।