শনিবার রাতে টেকনাফের মুছনি রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আইয়ুবের ছেলে মো. আয়াছ এবং মোহাম্মদ সালামের ছেলে আব্দুর মোনাফ।
১৬ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের মুছনি ক্যাম্প এলাকা থেকে একটি অটোরিকশাসহ তাদের আটক করা হয়। এ সময় ছয় লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুই রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।