[ দেশজুড়ে ]
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি রঙ্গিখালী আনোয়ার হোসেনের প্রজেক্ট এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ড ওয়াব্রাং এলাকার গুরা মিয়ার ছেলে কলিমুল্লাহ, হোয়াইক্যং ইউপির ৭ নম্বর ওয়ার্ড নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মো. আলমের জমির উদ্দিন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞেসাবাদে তারা পরস্পর যোগসাজশে ইয়াবা বিক্রয় করতে ঘটনাস্থলে অবস্থান করছিল। উদ্ধারকৃত ইয়াবা ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!