[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক
আটককৃত দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী- ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ২৯ হাজার ৮০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাতে উখিয়ার পালংখালী এলাকার হোয়াইক্যং ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া উইং আবু সালাম চৌধুরী।
আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার হোয়াইক্যং ৯ নম্বর ক্যাম্পের মৃত সালামত খানের ছেলে আনোয়ার ইসলাম ও একই ক্যাম্পের সুলতান আহম্মদের ছেলে অলি উল্লাহ।
.png)
র্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পালংখালী এলাকায় অভিযান চালায় র্যাব-১৫ এর একটি দল। এ সময় দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ২৯ হাজার ৮০০ ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে। দুই রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমকে/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!