[ দেশজুড়ে ]
মাদক মামলায় দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃতরা
কক্সবাজারের টেকনাফ থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া কুতুপালং বালুর মাঠ রোহিঙ্গা ক্যাম্পের মকতুল হোসেনের ছেলে জামাল হোসেন ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের নুরুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম।
ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ক্যাম্পের বাইরে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক জামাল ও সাইফুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!