ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১৫ ডিসেম্বর ২০২২
নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. বুলবুল আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে শহরের চকবৈদ্যনাথ মহল্লার রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। গ্রেফতারকৃত মো. বুলবুল আহম্মেদ সিংড়া উপজেলার ডাহিয়া ইউপির মৃত আজিজুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ জানান, বুধবার রাতে নাটোর শহরের চকবৈদ্যনাথ মহল্লার রেলস্টেশন সংলগ্ন নুরুপট্টির এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. বুলবুল আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বুলবুল আহম্মেদকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

বিজ্ঞ আদালত আসামি মো. বুলবুল আহম্মেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!