ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় বিজয় দিবসে বিজিবির কম্বল বিতরণ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ১৬ ডিসেম্বর ২০২২
আখাউড়ায় বিজয় দিবসে বিজিবির কম্বল বিতরণ 
আখাউড়ায় বিজিবির কম্বল বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার পাঁচ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন। গঙ্গাসাগরে অসহায়দের মাঝে কম্বল তুলে দেন বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন, আখাউড়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া এবং উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। এ সময়  চিকিৎসা দেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত। 

Advertisement

বিজিবি ৬০ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার বলেন, আমরা সব সময়ই সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জকের এই বিশেষ দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে কম্বল বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!