[ দেশজুড়ে ]
ধার নেয়া টাকা নিয়ে দ্বন্দ্ব
শ্যালকের পাথরের আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় ধার নেয়া টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ঘুমন্ত দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক আলমগীরে বিরুদ্ধে। শুক্রবার সকালে শহরের চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ মোল্লা কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর কুষ্টিয়া পৌরসভার চর মিল পাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।
নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, কয়েকমাস আগে আমার স্বামী আলমগীরের স্ত্রীর কাছে থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বে সৃষ্টি হয়। এরই জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছেন আলমগীর। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!