ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয় দিবসে অর্ধশত শিক্ষার্থী পেল বই 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৩, ১৬ ডিসেম্বর ২০২২
বিজয় দিবসে অর্ধশত শিক্ষার্থী পেল বই 
ছবি: ডেইলি বাংলাদেশ

মহান বিজয়ের দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউটের অর্ধশত শিক্ষার্থীর হাতে ভর্তুকি মূল্যে বিভিন্ন প্রকার আত্মজাগরণমূলক বই তুলে দিয়েছে জলসিঁড়ি পাঠাগার।

শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।

বই তুলে দেন জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার, আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এজাহারুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, মলয় সরকার, কবি সাজ্জাদ খান, শিক্ষক মোজাম্মেল হক ও স্বেচ্ছাসেবী সোহাগ মিয়া।

Advertisement

জানা গেছে, ‘পাঠে পাঠে আত্মজাগরণ’ এই প্রত্যয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি মূল্যে মাত্র ১০ টাকার বিনিময়ে ৫০টি করে বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু করেছে জলসিঁড়ি পাঠাগার। গত ৬ নভেম্বর নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এরই ধারাবাহিকতায় বিজয় দিবসে শুক্রবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া  জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ‘উন্নত জীবন’, ‘রোড টু সাকসেস’, ‘টাইম ম্যানেজমেন্ট’ নামক ৫০টি বই ভর্তুকি মূল্যে মাত্র ১০ টাকার বিনিময়ে বিতরণ করা হয়। এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ বই বিতরণ করা হয়েছে।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, শিক্ষার্থীর আত্মোন্নয়নে ভূমিকা রাখার মতো বইগুলো ভর্তুকি দিয়ে মাত্র ১০ টাকায় বিতরণ করছি। আমরা চাই বৃদ্ধি হোক পাঠ্যভ্যাস। বৃদ্ধি হোক বই সংগ্রহের অভ্যাস এবং শিশু-যুবারা সম্মানবোধ করুক যে, বইটি তারা দানে নেয়নি, সহজ মূল্যে সংগ্রহ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!