[ দেশজুড়ে ]
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
ফাইল ফটো
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক অজ্ঞাত তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে কুয়াকাটার হোটেল ঝিলিকের ২০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে এক পুরুষের সঙ্গে হোটেলে ওঠেন ঐ তরুণী। শনিবার সকাল থেকে ঐ হোটেল কক্ষ বন্ধ ছিল। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কক্ষের দরজা ভেঙে ঐ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পরিচয়দানকারী ব্যক্তিকে পাওয়া যায়নি। ঐ তরুণীর পরিচয় শনাক্ত করণসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!