শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের তালপট্টির মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহানারা খাতুন গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের মৃত রাহেদুল ইসলামের স্ত্রী।
নিহত নারীর ছেলে সুজন বলেন, শুক্রবার সন্ধ্যায় নানি বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন মা। রাত থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে মাঠে মায়ের লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।
.png)
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহানারা খাতুনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।