[ দেশজুড়ে ]
গাইবান্ধায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ফাইল ফটো
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মনিশা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা কবিরাজ পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত মনিশা একই গ্রামের ময়নুল ইসলামের মেয়ে। মনিশা স্থানীয় তালুকজামিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
জানা যায়, দুপুরে নিজ ঘরে ফাঁস লাগানো অবস্থায় মনিশাকে দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশকে এ ঘটনা জানান।
.png)
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!