[ দেশজুড়ে ]
মেলান্দহে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ফাইল ফটো
জামালপুরের মেলান্দহ উপজেলায় আবু সাঈদ নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন। এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবু সাঈদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে। আবু সাঈদ এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জানা যায়, রোববার সকালে আবু সাঈদ পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাকে সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে নিজেদের সেচ পাম্পের মোটর ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, লাশ গতকাল রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!