ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মানিকছড়িতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার

খাগড়ছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১১ ডিসেম্বর ২০২২
মানিকছড়িতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার
মানিকছড়ি থানা। ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়ি থেকে মো. সাজ্জাদ হোসেন নামে এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউপির সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাজ্জাদ হোসেন মানিকছড়ির কালাপানি এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে।

জানা যায়, শনিবার রাতে নিজ ঘরে ঢুকে কাতার প্রবাসী মো. সাজ্জাদ হোসেনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!