ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ শতাধিক মোটরসাইকেল-কার নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১৭ ডিসেম্বর ২০২২
৫ শতাধিক মোটরসাইকেল-কার নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে অংশ নেয়ায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।

শনিবার বিকেলে শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট রোডে গিয়ে শেষ হয়।

মিছিলে শত শত মোটরসাইকেল ও কার নিয়ে ৫ শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলে শহরের অলি গলি। গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি।

Advertisement

বিশ্বকাপকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন সড়ক সেজেছে প্রিয় দলের পতাকায়। বাড়ির ছাদে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-নীল পতাকা।  

আর্জেন্টিনা সমর্থকরা বলেন, ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচ নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন আমাদের প্রিয় মেসির আর্জেন্টিনা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!