শো-ডাউনে সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি। যে দুটি হাতি নিয়ে শো-ডাউনটি হয়, সে দুটির শরীরেও আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। এতে সমর্থকরা নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারদিক উৎসবমুখর করে রাখেন। আর্জেন্টিনা, মেসি শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।
সমর্থকদের আশা সবাইকে ছাপিয়ে আজকের ম্যাচের আলো কেড়ে নেবেন গ্রেটেস্ট অব অল টাইম লিওনেল মেসি। প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের হাতে সোনার ট্রফি দেখতে উন্মুখ হয়ে আছেন শহরের সব সমর্থক।
.png)
শোভাযাত্রার আয়োজক সাংবাদিক ও সমাজকর্মী ফাইমুল কবির খান শান্ত ও ডিজাইনার ফজলুল হক সুমনের আশা ট্রফি নিয়ে ম্যারাডোনার দেশে পা রাখুক মেসি, ডি মারিয়া, দিবালা, মার্টিনেজরা। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে আমরা অনেক আশাবাদী।
পাবনা শহরের এ শো-ডাউনের অন্যান্য আয়োজক আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য ইমরান শেখ, রাহাত হোসেন পল্লব, মনিরুজ্জামান রাসেল। তারাসহ আরো অনেকেই নিজেদের অর্থ খরচ করে শহরজুড়ে এ আয়োজন করে। আর্জেন্টিনা জয় পেলে আরো বড় পরিসরে সারা শহরে উল্লাস করা হবে।