নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মোহাম্মদ শাওন ওরফে রাহাদ নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।
চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, নিহত শাওন কিছুদিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যান। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঐ ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করে।
.png)
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মৃত্যু বরণ করে।