ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ২০ ডিসেম্বর ২০২২
টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউপির ফুলের ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন একই এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের ছেলে কাউসারুল ইসলাম ও মৃত আফুলতুনের ছেলে মো. জসিম উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল হ্নীলা ইউপির ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটকদের তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

Advertisement

জিজ্ঞেসাবাদে আটকরা জানায়, তারা ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!