বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৪১ মিনিটে Liga Profesional de Fútbol de la AFA নামের আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফেরিফাইড পেজে দুটি ছবি পোস্ট করে। ছবি দুটি পাবনার জজকোর্ট তথা জিরো পয়েন্ট থেকে তোলা। এতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ব্যবহার করে লেখা— Nuestro amigo Our friend... (আমাদের বন্ধু আমাদের বন্ধু...)
পাবনা শহরের দিলালপুরের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক পাভেল মৃধা বলেন, আর্জেন্টাইনরা এতদিন ঢাকার অনেক ছবি ও ভিডিও শেয়ার করে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে। আজ পাবনার ছবি শেয়ার করল। এতে আমরা আনন্দ প্রকাশ করার ভাষা পাচ্ছি না।
.png)
সানজামুল হক নামে আরেক সমর্থক বলেন, সেদিন আমরা যে ভালোবাসা প্রকাশ করেছিলাম আজ আর্জেন্টাইনরা সেই ভালোবাসা প্রতিদান দিল। আমরা আজেন্টাইন সমর্থক হিসেবে গর্বিত।
জানা যায়, রোববার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে বড় ব্রিজ, আব্দুল হামিদ রোড ঘুরে আবারও এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টিনা দলের কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজিয়ে শোভাযাত্রায় নিয়ে আসা হয়।
শোভাযাত্রা চলাকালে সমর্থকরা নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, খালি মেসি, খালি মেসি- ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা শহর। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে শুভেচ্ছা জানান আর্জেন্টাইন সমর্থকরা।