বুধবার দুপুরে পত্নীতলা উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। রাব্বি গাহন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন।
জানা যায়, রাব্বি মোটরসাইকেল নিয়ে উপজেলার নজিপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে নজিপুরের দিকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাব্বি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পত্নীতলা থানার ওসি পলাশচন্দ্র দেব বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।