ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা নিয়ে তরুণীর অনশন 

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ২২ ডিসেম্বর ২০২২
প্রেম করে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা নিয়ে তরুণীর অনশন 
ফাইল ছবি

২৩ বছর বয়সী রায়হান হোসেন। তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। ওই সম্পর্কের জেরে চলতি বছরের ২৩ নভেম্বর তাদের বিয়ে হয়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি রায়হান। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন তিনি। তাই বাধ্য হয়ে কাবিননামা নিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবিতে শ্বশুরবাড়িতে অনশন করছেন তরুণী। তবে স্ত্রী শাপলা খানম দিলরুবার অবস্থানের কথা শুনে বাড়ি থেকে পালিয়েছেন রায়হান।

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়ায় উপজেলার মদিনা পাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে। রায়হান হোসেন একই এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে। শাপলা খানম উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। 

শাপলা জানান, রায়হানের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তার। একপর্যায়ে চলতি বছরের ২৩ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি রায়হান। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন তিনি। তাই বাধ্য হয়ে কাবিননামা নিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবিতে শ্বশুরবাড়িতে অনশন করছেন তিনি।

Advertisement

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিরিনা খাতুন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি। 

ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আগামী সোমবার উভয় পক্ষকে আমার অফিসে ডেকেছি। মেয়েটি সংসার করতে চায়। তাই এ ব্যাপারটি মীমাংসার চেষ্টা করব বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: তরুণী নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!