ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিথর হলেন চা শ্রমিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২২ ডিসেম্বর ২০২২
ট্রাকের ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিথর হলেন চা শ্রমিক
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শশী সবর নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬৬ বছর বয়সী শশী মাধবপুরের সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনের শম্ভু সবরের ছেলে।

আহতরা হলেন- উপজেলার তেলিয়াপাড়ার হৃদয় মিয়া, একই এলাকার সন্তোষ সবর, দিলীপ সবর, শাহপুর গ্রামের ফজলু মিয়া ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মঞ্জিল মিয়া।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭টার দিকে বেজুড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই যাত্রী শশী নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!