ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৫০ দোকান  

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২, ২৪ ডিসেম্বর ২০২২
দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৫০ দোকান  
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে দেড় ঘণ্টার আগুনে ৫০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাত ২টার দিকে ত্রিশাল মধ্যবাজারের মোদক পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ত্রিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার সঞ্জয় কুমার বাড়ই বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। ওই বাজারের প্রায় সব দোকান টিনের ছাপরা ঘর। এগুলো একটার সঙ্গে আরেকটা ঘর লেগে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। 

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে বাজারের চায়ের দোকান, তেলের দোকান, মুদি দোকান, মনোহারি দোকান, কাপড়ের দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!