সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে লোকোসেডের কর্মীরা কাজ শুরু করেছেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর বলাশপুর এলাকায় একই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।
এ বিষয়ে ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার জানান, এ নিয়ে এক বছরে চারবার ঐ ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে বগির সমস্যা বলে স্পষ্ট হয়েছে।
.png)
এছাড়া ময়মনসিংহের রেলওয়ে ট্রাফিক পরিদর্শক মো. শাহীনুল ইসলাম জানান, ৭টা ৩৫ মিনিটের দিকে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর আগে, ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। ট্রেনটির বগির ট্রলির সমস্যা ছিল। এ জন্য মেরামত করতে চট্টগ্রামের পাহাড়তলিতে পাঠানো হচ্ছিল। তবে পথে ট্রেনটি আবারো লাইনচ্যুত হয়েছে।