ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সা‌ড়ে ১০ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২২
সা‌ড়ে ১০ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দি‌কে লাইনচ্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রা হয়। এ ঘটনায় একটি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। 

এর আগে সোমবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হ‌ওয়ায় রেল যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়। 

Advertisement

প‌শ্চিম রেলও‌য়ের অ্যাডিশনাল চিফ ই‌ঞ্জি‌নিয়ার লিয়াকত শরীফ বলেন, উত্তরবঙ্গ থে‌কে চালবা‌হী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এ সময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় এক‌টি ব‌গির চার‌টি চাকাসহ লাইনচ্যুত হয়। প‌রে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দি‌কে ব‌গি‌টি উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!