ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১২ নভেম্বর ২০২২
দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু
ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি

গাজীপুরের শ্রীপুরে বিকল হওয়া ইঞ্জিন উদ্ধারের দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান বলেন, জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে যাত্রাবিরতি করে। এতে দুর্ভোগে পড়েন তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী।

Advertisement

তিনি বলেন, যাত্রাবিরতি করা মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনের কাছে নেয়া হয়। এরপর ট্রেনটি শ্রীপুর স্টেশনে এনে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!