ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন কুয়েট শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ১১ নভেম্বর ২০২২
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন কুয়েট শিক্ষার্থী
রাহুল ইসলাম

জয়পুরহাট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে রাহুল ইসলাম নামে  এক  কুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাহুল তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী। 

Advertisement

তিনি বলেন, খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসছিলেন রাহুল। ট্রেনটি জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর তার বিষয়টি খেয়াল হয়। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান রাহুল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!