ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২৮ অক্টোবর ২০২২
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর 
প্রতীকী ছবি

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলীয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের চাঁদপুর-লাকসাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীয়া বেগম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের হাবিবুল্লাহ প্রধানিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শহরের কালিবাড়ী কোর্ট স্টেশনে প্রবেশের সময় ট্রেনে কাটা পড়েন ঐ নারী। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্যাহ বাহার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঐ নারীর সঙ্গে থাকা ব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার পরিচয় নিশ্চিত হয়। স্থানীয়রা বলেছেন ট্রেনের নিচে তিনি ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!