ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৯ অক্টোবর ২০২২
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এনজিও কর্মকর্তার
এনজিও কর্মকর্তা হুমায়ুন কবির

কুষ্টিয়ার মিরপুরে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর আদর্শপাড়া সংলগ্ন ১৭৮-২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি এনজিও আশায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলী। 

Advertisement

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের এসআই সোমেন জানান, সকালে খুলনা থেকে চিলাহাটি যাচ্ছিল আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান এনজিও কর্মকর্তা হুমায়ুন কবির। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!