ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৬ নভেম্বর ২০২২
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
মরদেহ উদ্ধার করে পুলিশ

দিনাজপুরে আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাবিত্রী রাণী নামে হরিজন সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন।

রোববার দুপুরে শহরের কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিত্রী দিনাজপুর সদরের বালুবাড়ি এলাকার রাজু হেলার স্ত্রী। তিনি সরকারি মহিলা কলেজে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন সাবিত্রী। রোববার পেটের সমস্যা থাকায় কাজে না গিয়ে বোনকে দায়িত্ব দেন। দুপুরে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। এ সময় ট্রেন আসতে দেখে লোকজন ডাকাডাকি করলেও তিনি শোনেননি। পরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

Advertisement

ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!