ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১ নভেম্বর ২০২২
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের নতুন ব্রিজের ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জের স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে আশুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের নতুন ব্রিজের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!