ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২, ৬ নভেম্বর ২০২২
হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

শনিবার রাত পৌনে ১১টা। কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন গোলাম মওলা সুমন। ওই রেলক্রসিং পার হতে চাইলে আশপাশের লোকজন ট্রেন আসছে বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন৷ এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। গোলাম মওলা সুমন মহানগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন জানান, গোলাম মওলা সুমন কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ওই রেলক্রসিং পার হতে চাইলে আশপাশের লোকজন ট্রেন আসছে বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন৷ এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার আবেদন করেন। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছেলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!