ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল খোয়াভর্তি ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১১ অক্টোবর ২০২২
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল খোয়াভর্তি ট্রাক
খোয়াভর্তি ট্রাককে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে গেল ট্রেন

রাজবাড়ী পাংশা উপজেলায় ট্রেনের ধাক্কায় খোয়াভর্তি ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, ট্রেন চলার সময় অনেকবার হর্ন দেন চালক। এ সময় ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি দেখেননি। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। লাইন থেকে ট্রাকটিকে সরিয়ে নিতে একঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। 

Advertisement

তিনি আরো বলেন, রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোরাদহের উদ্দেশ্যে ছেরে যাওয়া সাটল ট্রেনটি পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় রেলগেটে ট্রাকের সঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিকে দুমড়ে-মুচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেন। এ ঘটনায় চালক ও তার সহকারী আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!