ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ৩ অক্টোবর ২০২২
গাজীপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার- ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় সোহেল হাসিব খান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল হাসিব খান কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে। আহত গাড়িচালক সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও গাড়িচালক গুরুতর আহত হন। মূলত এ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!