ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৯ জুন ২০২২
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আবুল খায়ের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ জুন) দুপুরে ঢাকা-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে (পূর্ব দিকে) আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন‌ মাস্টার কামরুল ইসলাম।

নিহত আবুল খায়ের নরসিংদীর রায়পুরা ‌উপজেলার পাড়াতলী এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তিনি আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করে‌ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্নতার কাজ করতেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন‌ মাস্টার কামরুল ইসলাম বলেন, রোববার দুপুরে রেল লাইনের পাশ‌ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন আবুল খায়ের। এ সময় ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন পেছন‌ থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশন অতিক্রমের কিছু সময় পর স্থানীয় স্থানীয় কয়েকজন শিক্ষার্থী এসে জানায় পূর্বদিকের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, দুপুরে আবুল খায়ের রেল সড়কের পাশ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। একই সময়ে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন স্টেশনের পূর্বদিকের আউটার সিগন্যাল অতিক্রম করছিল। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!