ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, ৪ ভারতীয় নাগরিক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৮ অক্টোবর ২০২২
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, ৪ ভারতীয় নাগরিক আহত
ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় যুবক আহত হয়েছেন। তাদের কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ , চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস, তারাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায়। তারা সবাই কীর্তন দলের সদস্য।

জানা যায়, বৃহস্পতিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এরপর ভোমরা থেকে মাইক্রোবাসে করে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্তন পরিবেশনের জন্য যাচ্ছিলেন। পথে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উড়ালসেতুর নিচে রেলক্রসিংয়ে মাইক্রোবাস উঠে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ৪ ভারতীয় যুবক আহত হন। মাইক্রোবাসটিও দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়ীতে কীর্তন পরিবেশন করতে যাচ্ছিলেন। সেখানে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে এসেছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

কাশিয়ানী ইউএনও মেহেদী হাসান জানান, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়ীতে কীর্তন করতে যাচ্ছিলেন। পথেই ঘটে এ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!