নিহত সাদেরা বেগম রাজশাহীর আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের স্ত্রী। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহী স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আনিসুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাদেরা বেগম। তিনি নগরীর ডিঙ্গাডোবা এলাকায় থাকা রেলক্রসিং দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেসে’ চলে আসে। সাদেরা বেগম বিষয়টি টের পাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকলেও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।