ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ২৭ অক্টোবর ২০২২
আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু 
বিকল হওয়া ট্রাক। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশে বিকল হওয়া ট্রাকটি অপসারণ করা হয়েছে। এর ফলে আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়।

বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার সঙ্গে ময়মনসিংহের পথে রেল চলাচল বন্ধ থাকে।

শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

জানা যায়, রাত ৯টার দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল লাইন পার হওয়ার ঠিক আগে ট্রাকটির ডান পাশের পেছনের দুটি চাকা সড়কের উপর দেবে যায়। এ অবস্থা ট্রাকের সামনের অংশ থাকে রেল লাইনের পাশে।  

ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে ওইদিকে আসছিল। ওই গেটে দায়িত্বরত গেটম্যান দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরদের জানালে ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায় ট্রেনটি। 

গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি রেল ক্রসিং পার হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল।  তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই। এক পর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। 

শ্রীপুরের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ রেল লাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড, পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এরপর ঢাকাগামী মহুয়া কমিউটার দুর্ঘটনা কবলিত জায়গার পাশে কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রাকটি সেখান থেকে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!